২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


অবসরে পুলিশের ৩ এসপি পদমর্যদার কর্মকর্তা
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২২
অবসরে পুলিশের ৩ এসপি পদমর্যদার কর্মকর্তা


পুলিশের তিন এএসপি পদমর্যদার কর্মকর্তাকে  অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ। মঙ্গলবার আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 


এ তিনজন এসপি পদমর্যদার কর্মকর্তা হলেন, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী (বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচ), পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন মিয়া (বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচ) ও মির্জা আব্দুল্লাহেল বাকী (বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচ)। 



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মোতাবেক জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন। 


শেয়ার করুন