২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:৪১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৩
দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ হোসেন


টানা দুই মাস চিকিতসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বলে জানান তার ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন। খন্দকার মোশাররফের সাথে তার স্ত্রী বিলকিস আখতার ও দুই ছেলে খন্দকার মাহবুবু হোসেন ও খন্দকার মারুফ হোসেনও ফিরেছেন।

বিমান বন্দরের টার্মিনালে পরিবারের সদস্যরা ছাড়াও কুমিল্লা উত্তর, দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা উপজেলার নেতা-কর্মীরা তাকে স্বাগত জানায়। নেতা-কর্মীদের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘ আমরা সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা দোয়া করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্র্রকাশ করছি। আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ হয়ে দেশে আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।”

‘‘ আমার জন্য সকলে দোয়া করবেন।”

গত ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ। সেখানে চিকিতসকদের পরামর্শে উন্নত চিকিতসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। সেখানে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিস্কে রেডিও থেরাপি নেন।


    

শেয়ার করুন