১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:৩২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ঘুষ কেলেঙ্কারি
ট্রাম্পের সাজা স্থগিত করতে সুপ্রিম কোর্টের অস্বীকৃতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
ট্রাম্পের সাজা স্থগিত করতে সুপ্রিম কোর্টের অস্বীকৃতি ডেনাল্ড ট্রাম্প


পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিত করতে অস্বীকার করেছেন আমেরিকার সুপ্রিম কোর্ট। ৫ আগস্ট সোমবার ট্রাম্পের সাজা স্থগিত চেয়ে মিসৌরি রাজ্যের করা একটি আবেদন প্রত্যাখ্যান করেছেন সুপ্রিম কোর্ট। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের বিষয়ে স্টর্মির মুখ বন্ধ রাখতে ট্রাম্প আইনজীবীর মাধ্যমে তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। এ অভিযোগে করা মামলায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে গুরুতর অপরাধে অভিযুক্ত করেছেন নিউইয়র্কের একটি আদালত। এ অভিযোগে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ উত্থাপন করা হয়। আদালতে সব 

তবে আসন্ন ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে মিসৌরির রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রু বেইলি গত ৩ জুলাই ট্রাম্পের সাজা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের কাছে একটি আবেদন করেন। ফ্লোরিডা, আইওয়া, মন্টানা এবং আলাস্কার রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলরা মিসৌরির মামলার সমর্থনে সুপ্রিম কোর্টে ব্রিফও করেছেন। ঘুষ মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আগামী ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন নিউইয়র্ক আদালতের বিচারক জুয়ান মার্চান।

শেয়ার করুন