২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:৪৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টা
সচিবালয়ের আগুন সকাল ৮ টায় নিয়ন্ত্রণে, ১ জন নিহত
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
সচিবালয়ের আগুন সকাল ৮ টায় নিয়ন্ত্রণে, ১ জন নিহত


বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫মিনিটে নিয়ন্ত্রণে আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে ব্রিফিংয়ে বলেছেন, আগুন নিয়ন্ত্রণের কাজের সময় সড়কে ট্রাকের চাপায় আহত এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। তবে নিহতের নাম পরিচয় তিনি জানাননি।

তিনি বলেন, ঘটনার তদন্ত করতে উচ্চ পর্যায়ের কমিটি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটির সদস্য  সংখ্যা ৫ বা ৭ এমনকি ১১জনও হতে পারে।

আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সবগুলো বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আগুন নেভাতে ১৯টি ইউনিট কাজ করেছে। প্রায় ছয় ঘণ্টা পর ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা আগুন লাগার খবর পেয়েছি ১টা ৫২টা মিনিটে

বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল সাড়ে ৮টার দিকে দেখা গেছে, সাত নম্বর ভবনের পূর্বপ্রান্তে ৮ ও ৯ তলার মধ্যবর্তী স্থান থেকে সামান্য ধোঁয়া উড়ছে। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন