২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:১৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


নতুন রাজনৈতিক দল করবেন আমরা তাদের স্বাগত জানাই- আলাল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২৫
নতুন রাজনৈতিক দল করবেন আমরা তাদের স্বাগত জানাই- আলাল


‘পত্রিকায় খবর দেখলাম, ফেব্রুয়ারির মাঝামাঝি একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যারা নতুন রাজনৈতিক দল করবেন আমরা তাদের স্বাগত জানাই। তাদের সহযোগিতার প্রয়োজন হলে যোগাযোগ করার অনুরোধ করছি। তবে একটা কথা পরিষ্কার বলে রাখি, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, এটা করার আগে দয়া করে আপনারা অনেক বার ভাবুন। অনেকবার আপনাদেরকে ভাবতে হবে।’ বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।  

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিবস উপলক্ষে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আলাল বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে আওয়ামী লীগকে পুনর্জন্ম দান করেছিলেন। ঐ আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে প্রতিদান দিয়েছে।’


জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখন প্রায় বিলীন হওয়ার পথে। এরপরে জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে, জামায়াত তখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, তার প্রতিদান হিসেবে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর শীর্ষ ১২ জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে।’

এক সময় বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ তার প্রতিদান হিসেবে ৫২ জন সেনা অফিসারসহ প্রায় ১০০ জন সেনাকর্মকর্তাকে হত্যা করেছে। এই হল আওয়ামী লীগের চরিত্র। যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাবেন তারা অতীতের এই উদাহরণগুলো মাথায় রেখে তারপর সতর্কভাবে পদক্ষেপ নিবেন কারণ আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র যায় না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম কলিম, যুবদল নেতা এসএম জাহিদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন