১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০২:৫৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


মুসলিম আমেরিকানদের রমজানের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
মুসলিম আমেরিকানদের রমজানের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প


মুসলিম আমেরিকানদের ৩ মার্চ রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আজ, আমি পবিত্র রমজান মাসের জন্য আমার উষ্ণতম শুভেচ্ছা পাঠাচ্ছি- রোজা, প্রার্থনা এবং এই সম্প্রদায়ের সমাবেশের এটি একটি পবিত্র সময়।

এটি পবিত্র এবং পুণ্য জীবন পরিচালনার জন্য আশা, সাহস এবং অনুপ্রেরণার সঞ্চারের সময়। লাখ লাখ মুসলিম আমেরিকান এমন একটা সময় তাদের রোজা পালন শুরু করেছেন, যখন আমার প্রশাসন ধর্মীয় স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে, যা আমেরিকান জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ। সর্বোপরি, আমরা শান্তির ভবিষ্যৎ গড়ে তোলার এবং প্রতিটি মানুষের আত্মার ওপর অঙ্কিত মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের সংকল্প নবায়ন করছি।

এই রমজানে, আমি সৃষ্টিকর্তার অফুরন্ত অনুগ্রহ এবং অসীম ভালোবাসার আনন্দময় প্রতিফলনের একটি সময়ের জন্য আমার শুভেচ্ছা জানাই। এই বিস্ময়কর সময়টাতে সৃষ্টিকর্তা আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন।’

শেয়ার করুন