১৮ মার্চ ২০২৬, বুধবার, ০১:৪০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি মুহিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২২
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি মুহিত


নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে পেশাদার ক‚টনীতিক মোহাম্মাদ আবদুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। জাতিসংঘে আন্ডার সেক্রেটারি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন মুহিত। গত ২০ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি মতে, ১১তম ব্যাচের কর্মকর্তা আবদুল মুহিত বর্তমানে অস্ট্রিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। তার আগে তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে আসা আবদুল মুহিত তার দীর্ঘ কর্মজীবনে রোম, কুয়েত, দোহা, ওয়াশিংটন ডিসি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন। এমএ মুহিত অস্ট্রিয়ায় (আবাসিক) এবং হাঙ্গেরি, স্লোেভেনিয়া এবং স্লোভাকিয়ার (অনাবাসিক) দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ভিয়েনাস্থ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তার আগে মুহিতের হাত দিয়েই যাত্রা শুরু হয় ডেনমার্কের বাংলাদেশ মিশন। মুহিত প্রায় ৬ বছর নিউইয়র্কে অ্যাসাইনমেন্ট করেছেন। তারও আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকাস অনুবিভাগসহ ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর আবদুল মুহিত কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষার ওপরে ডিপ্লোমা করেন।


শেয়ার করুন