৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:১৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ মার্কিন ডলার দেয়ার ঘোষণা জাতিসংঘের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ মার্কিন ডলার দেয়ার ঘোষণা জাতিসংঘের


বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ৫০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সমন্বিত আবেদনের পর, সংস্থাটির মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস ফ্ল্যাশ ফ্লাড বরাদ্দের এ ঘোষণা দেন। গত ১৪ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ৭২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের অর্ধেকের মানবিক সহায়তা প্রয়োজন। এই তহবিল জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) থেকে আসে, যার লক্ষ্য একটি নতুন সংকটের উদ্ভব হলে সমন্বিত ও অগ্রাধিকারমূলক পদ্ধতিতে ত্রাণ প্রচেষ্টা শুরু করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস বলেন, ‘এই অঞ্চলে বন্যার মাত্রা সাম্প্রতিক স্মৃতিতে অভিজ্ঞতার চেয়ে বেশি নাটকীয়। অনেক পরিবার আক্ষরিক অর্থে তাদের সব হারিয়েছে। অনেকে এখনো আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। বন্যার পানি খুব ধীরে ধীরে কমছে এবং তাদের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সরকারের জরুরি প্রতিক্রিয়ার প্রতি আমাদের সমর্থন বাড়ানোর জরুরি প্রয়োজন রয়েছে।’


শেয়ার করুন