২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন উজ্জীবিত নববর্ষ উদযাপন যে বার্তা দিয়ে গেল


হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৪-২০২৬
হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি


গুলিস্তান সংলগ্ন গোলাপ শাহ মাজার থেকে ঢাকার পুরান টাউন খ্যাত চকবাজার পর্যন্ত সড়কটি বিখ্যাত ইসলামি চিন্তাবিদ উপমহাদেশের এক সময়ের প্রখ্যাত আলেম ও রাজনীতিবিদ এবং দেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে আবারও নামকরণ করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসি) সড়কের নামটি পুনর্বহাল করছে।

আগামী রোববার (২৬ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং বিএনপি নেতা আব্দুস সালাম এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ইতোমধ্যে ওই সড়কে নামফলক লাগানোর কাজ শুরু হয়েছে।


বিএনপি নেতা সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র থাকাকালে রাজধানীর বিভিন্ন সড়ক বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণের উদ্যোগ নেন। সেই ধারাবাহিকতায় তিনি ওই সড়কটির নামকরণ করেন হাফেজ্জী হুজুর সড়ক।

তবে ২০১৭ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এই নামকরণ বাতিল করে। ওই বছরের ২২ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে হাফেজ্জী হুজুর ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম খতিব মুফতি আমিমুল ইহসান রহ.-এর নামে সড়কের নামকরণ বাতিল করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ নির্দেশনা অনুযায়ী সড়ক দুটির সব স্থাপনা থেকে নাম দুটি মুছে ফেলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

পত্রিকায় প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের ৫৫৩১/২০২১ নং রিট পিটিশনের আদেশের সঙ্গে সংযুক্ত তালিকার ১৪নং ক্রমিকে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী সড়ক দুটির নামকরণ বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।


এটি নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয় নানা মহল থেকে। আন্দোলন কর্মসূচিও পালিত হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার কোনো দাবিই তোয়াক্কা করেনি। তবে চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। গত বছরের ডিসেম্বরে রাজধানীর উত্তরার কসাইবাড়ী থেকে কাচকুড়া বাজার পর্যন্ত রাস্তাটি সরকারিভাবে ‘হাফেজ্জী হুজুর (রহ.) রোড’ নামে ঘোষিত হয়। এবার দক্ষিণ সিটিও একটি সড়কে হাফেজ্জী হুজুরের নাম পুনর্বহাল করছে।  

শেয়ার করুন