১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


তুরস্ককে সতর্ক করলো যুক্তরাষ্ট্র
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
তুরস্ককে সতর্ক করলো যুক্তরাষ্ট্র


রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে তুরস্ককে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স গত ২০ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের বরাত দিয়ে রয়টার্স জানায়, মার্কিন ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো তুরস্কের উপ-অর্থমন্ত্রী ইউনুস এলিটাসকে বলেছেন, রাশিয়ান সংস্থা এবং ব্যক্তিরা ইউক্রেনে মস্কোর যুদ্ধের জন্য আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো এড়িয়ে যাওয়ার জন্য তুরস্ককে ব্যবহার করার চেষ্টা করছে।

ফোনে তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও কার্যকর করার চলমান প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন বলেও মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই দু’পক্ষের মধ্যে মধ্যস্থতার  চেষ্টা করছে তুরস্ক। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ইউক্রেন সফরে গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দেশটির লভিভ শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন। গত ১৮ আগস্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এরদোগান বলেন, তার বিশ্বাস ‘আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হবে’।

এর আগেও খবর বের হয়েছিল যে, এরদোগান জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বৈঠক আয়োজনের প্রস্তাব দিতে পারেন। বৃহস্পতিবার এরদোগানের এই বক্তব্য শুনে জেলেনস্কি অবশ্য বলেছেন, মস্কো শান্তির জন্য প্রস্তুত এরদোগানের কাছে এটি শুনে তিনি ‘খুবই বিস্মিত’। তিনি বলেন, রাশিয়ার প্রতি কোনো বিশ্বাস নেই। রাশিয়াকে দ্রæত তাদের সেনা প্রত্যাহার করে নিতে হবে।

তবে বৈঠকে নেতারা তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য নিয়ে যে চুক্তি হয়েছে, সেটি সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


শেয়ার করুন