৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


সাকিবের টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরী
কিউই ট্রাইনেশনে এক ম্যাচেও জিতেনি বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
কিউই ট্রাইনেশনে এক ম্যাচেও জিতেনি বাংলাদেশ ম্যাচে সাকিব ও লিটন নিজেদের যোগ্যতা প্রমানে সক্ষম হয়েছেন। বাকীরা রীতিমত ব্যার্থ/ছবি সংগৃহীত


ফাইনালের সম্ভাবনা যেমনটা ছিলনা সিরিজের আগেই। তেমনি টুর্নামেন্ট শুরুর পরও বাস্তবেও ঘটলো সেটা। তাই বলে অন্তত একটা ম্যাচও জিতবে না? না, গুরুত্বহীন ম্যাচেও পাকিস্তানের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। এ ম্যাচে হেরেছে তারা সাত উইকেটের বড় ব্যাবধানে। প্রথম ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করেছিল ১৭৩/৬। জবাবে এক বল হাতে রেখে লক্ষ্যে পৌছায় পাকিস্তান।


ম্যাচে প্রাপ্তি বলতে সাকিবের টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরী। ৪২ বলে ৬৮ করেন এ অভিজ্ঞ ক্রিকেটার। এছাড়া আর এক অভিজ্ঞের ব্যাট হেসেছে। তিনি লিটন কুমার দাস। তিনি করেন ৪২ বলে ৬৯ রান। এ দুয়ের মত যদি বিসিবি’র তরুনরা রান করতে পারতেন তাহলে স্কোরটা দুইশ পেরিয়ে যেতে পারতো। কিন্তু ব্যার্থতার ষোলকলা অন্যদের ব্যাটে।


শান্ত,সৌম্য,আফিফ, ইয়াসির আলীরা ক্রাইস্টচার্জের উইকেটে সামলাতে পারেনি পাকিস্তানের বোলিং। জবাবে ব্যাট করতে নেমে অনেকটা দেখেশুনে খেলে জিতে যায় পাকিস্তান। দুই ওপেনার রিজওয়ান ও বাবরের ১০১ রানের পার্টনারশীপেই নিশ্চিত ছিল সব। শেষ মুহুর্তে নেওয়াজের ৪৫ রান উল্লেখযোগ্য। আর দুই ওপেনারের মধ্যে রেজওয়ান ৬৯ ও বাবর করেছিলেন ৫৫। হাসান মাহমুদ নেন দুই উইকেট। 



শেয়ার করুন