৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ৬:১৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


বাংলাদেশে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-০১-২০২৩
বাংলাদেশে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি


সরকার খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১৯ পয়সা বাড়িয়েছে। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাসসকে বিদ্যুতের এই মূল্য সমন্বয়ের কথা জানান।

তিনি বলেন, চলতি মাস থেকেই বিদ্যুতের নতুন শুল্ক কার্যকর হবে এবং যারা পোস্ট-পেইড মিটার ব্যবহার করেন- তাদেরকে ফেব্রুয়ারি থেকে এই মূল্য পরিশোধ করতে হবে।

প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের এ মাস থেকেই নতুন মূল্য দিতে হবে। প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে। এই মূল্য নির্বাহী আদেশে কার্যকর হবে।

গ্রাহকদের এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহের বিদ্যুতের মূল্য জানিয়ে দেয়া হবে যে- সমন্বিত মূল্য বাড়ছে নাকি কমছে। নসরুল হামিদ আরো বলেন, গ্রাহক পর্যায়ে নতুন মূল্যে বিদ্যুৎ কিনতে হবে। তথ্যসূত্র বাসস। 


শেয়ার করুন