১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:২৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


দফায় দফায় বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ
১৯ দিনের মাথায় দ্বিতীয় দফা বিদ্যুতের দাম বৃদ্ধিতে গভীর উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৩
১৯ দিনের মাথায় দ্বিতীয় দফা বিদ্যুতের দাম বৃদ্ধিতে  গভীর উদ্বেগ


 ১৯ দিনের মাথায় দ্বিতীয় দফা বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক। নেতৃবৃন্দ বলেন, এরফলে দেশীয় শিল্প, উৎপাদন বন্টনসহ জনজীবন ক্ষতিগ্রস্থ হবে, জনজীবনে দুর্ভোগ বাড়বে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে অকার্যকর করে বিদ্যুৎ ও জ্বালানীর দাম বাড়াতে সরকারের এখন আর গণশুনানীর প্রয়োজন হচ্ছে না। নির্বাহী বিভাগের অপরিপক্ক সিদ্ধান্তের ফলে দেশে জ্বালানী সমস্যার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির পাশাপাশি জনজীবনে সংকট গভীরতর হবে।

আইএমএফ'এর ঋণ পেতে সরকার বিদ্যুৎ ও গ্যাসের মুল্যবৃদ্ধির দিকে যাচ্ছে বলে আমাদের প্রতিয়মান হচ্ছে। গত কয়েক বছরে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের মুল্যবৃদ্ধি করা হয়েছে। মহামারীকালের অর্থনৈতিক ধাক্কা না কাটতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রেশ ধরে জ্বালানী ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিসহ অবস্থায় ফেলা হয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা আশা করবো সরকার দ্রুত বিদ্যুতের মুল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনগণকে স্বস্তি ফিরিয়ে আনবেন।


শেয়ার করুন