০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৫৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


ব্যাটিং ব্যর্থতা আইরিশদের, মুশফিকের সেঞ্চুরী
বাংলাদেশের চোখে ইনিংস ব্যবধানে জয়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৩
বাংলাদেশের চোখে ইনিংস ব্যবধানে জয় সেঞ্চুরীর পর মুশফিক /ছবি সংগৃহীত


আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনেই জয়ের অবস্থান তৈরী করে ফেলেছে বাংলাদেশ। প্রথম দিনে প্রথম ব্যাটিং করতে নেমে সুবিধা করতে না পারা সফরকারীরা দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ। হারিয়ে ফেলছে একের পর এক উইকেট। পরিস্থিতি এমন অবস্থায়, যে বাংলাদেশ নতুন মাইন্ড সেট করেছে ইনিংস ব্যবধানে জয়ের। অপরদিকে আইরিশদের টার্গেট ইনিংস ব্যবধানে হার এড়িয়ে অন্তত ভাল একটা ব্যাটিংয়ের। এ দুই টার্গেটে তৃতীয় দিনের খেলা শুরু হবে মিরপুর শেরেবাংলায়। 

দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড চার উইকেট হারিয়ে ২৭ রান করেছে। ইনিংস পরাজয় এড়াতে এখনও প্রয়োজন তাদের ১২৮ রান। যে লক্ষ্যে তৃতীয় দিন নামবে তারা। এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড অল লাউট হয়েছিল ২১৪ রানে। সাকিব বোলিংই করেননি সেখানে। এরপর খেলতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে মুশফিকের সেঞ্চুরীতে ৩৬৯ রান। মুশফিক ১২৬ ও সাকিব করেছিলেন ৮৭ রান। মুশফিক এক ছক্কা ও ১৫ চারের সাহায্যে ওই রান করেন।  এছাড়া মেহেদি হাসান মিরাজের ৫৫ রান উল্লেখযোগ্য। 


শেয়ার করুন