১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৯:২৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


জ্যামাইকার কাওরান বাজারে ডাকাতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৩
জ্যামাইকার কাওরান বাজারে ডাকাতি কাওরান বাজার সুপারমার্কেট


নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যামাইকার কাওরান বাজার সুপার মার্কেটে ঈদের দিন ২১ এপ্রিল শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। এতে প্রায় ২৫/৩০ হাজার ডলারের মতো লুট হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

জ্যাাইকার ১৪৮-১৯ হিলসাইড এভিনিউ ঠিকানায় প্রতিষ্ঠিত কাওরান বাজার সুপার মার্কেটের অন্যতম স্বত্তাধিকারী ইলিয়াস খান জানান, দুর্বৃত্তরা মার্কেটটির পিছন দিক থেকে কৌশলে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যাশ রেজিস্টার আর সেফবক্স ভেঙ্গে প্রায় ২৫/৩০ হাজার ডলার লুট করে নিয়ে যায়। তিনি জানান, ঈদের দিন শুক্রবার রাত ১১টার দিকে স্টোরটি বন্ধ করা হয় এবং শনিবার সকাল ৯টার দিকে স্টোর খোলার পর লুটের ঘটনা দেখা যায়। শুক্রবার মধ্য রাত থেকে শনিবার ভোর সময়ের মধ্যে লুটের ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ রিপোর্ট করা হয়েছে এবং পুলিশ স্টোরটি পরিদর্শন করেছে। অন্যদিকে পরদিন জ্যামাইকার আরেকটি বাংলাদেশী সুপার মার্কেটে এক কৃষ্ণাঙ্গ ক্যাশ রেজিস্ট্রারে থাবা মারে কিন্তু সফল হতে পারেনি। ভিডিওতে দেখা যায়, কৃষ্ণাঙ্গ যুবকটি ক্রেতা হিসাবে প্রথমে স্টোরে ঢুকে। কিন্তু কোন মামলামাল ক্রয় না করেই পকেট থেকে কয়েকটি ১ ডলারের নোট বের করে কর্মরত ক্যাশিয়ারকে বড় নোট দিতে বলে। কর্মরত ক্যাশিয়ার যখনই ক্যাশ বাক্স খোলে তখনই সে রেজিস্ট্রারে থাবা মারে কিন্তু সফল হতে পারেনি। পরে অবশ্য পুলিশ ডেকে রিপোর্ট করা হয়।

শেয়ার করুন