২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


কুইন্স বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
কুইন্স বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল কুইন্স বাংলাদেশ সোসাইটির ইফতারে মঞ্চে নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন কুইন্স বাংলাদেশ সোসাইটির সৌহার্দ্য সম্প্রীতির ইফতার মাহফিল ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শামস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম রুমির পরিচালনায় ইফতার মাহফিলটি গত ১৮ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট জামাল আহমেদ জনি, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হক, সাবেক সভাপতি ফিরোজ পাটোয়ারি, উপদেষ্টা তোফায়েল চৌধুরী, উপদেষ্টা মহিউদ্দিন দেওয়ান, এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, কম্যুনিটি এক্টিভিস্ট ডা. মাসুদুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, ভাইস প্রেসিডেন্ট মিয়া মোহাম্মদ দুলাল, জেবিবিএ’র সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাবেক সভাপতি হাজী আব্দুর রহমান, শাহ রাকিব আলী, কম্যুনিটি এক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক আব্দুন নূর বড় ভুইয়া, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন।

ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী তোফায়েল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াহেদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মজনু, প্রচার সম্পাদক আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তারিকুল হোসাইন বাদল, ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, সমাজ কল্যাণ সম্পাদক মইনুজ্জামান চৌধুরী, মহিলা সম্পাদক ইশমত জাহান পলি, কার্যকরি সদস্য আজিমুর রহমান বোরহান, মাসুদুল হক সানু, মাসুক মিয়া, জে মোল্লা সানি, আবুল ফজল লিটন, নওশাদ হায়দার। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সুমন, রুহুল, রিঙ্কু, সেলিম, হাবিব, সোহেল, মোবারক হোসেন, শ্যামল, রিমন, অপু প্রমুখ।

ইফতার মাহফিলে কম্যুনিটির সকল শ্রেণী পেশা এবং প্রতিনিধত্বশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল সফল ও স্বার্থক করার জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার করুন