৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৬:৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


এ মাস তো গেল, সামনের মাসে আলামত দেখবেন- মান্না।
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২৩
এ মাস তো গেল, সামনের মাসে আলামত দেখবেন- মান্না।


সরকারের পতন ‘অল্প সময়ের মধ্যে’ বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় নাগরিক ঐক্যের সভাপতি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ তাদের(সরকার) পায়ের তলায় মাটি নেই। সামনে যারা দাঁড়িয়েছে চামচা, যাদের দিয়ে আওয়ামী লীগ মাঝে-মধ্যে শান্তি সমাবেশ করে… এরা থাকছে না। এদের পতন হবেই। এটা সময়ের ব্যাপার, অনেক বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে।  আমরা বলেছি, আমরা সব হিসাব করেই… ধরব। যেরকম মাছকে ছাই দিয়ে ধরে ওইরকম করে ধরব, ও (সরকার) নড়াচড়া করতে পারবে না, চলে যেতে হবে।”

মান্না বলেন, ‘‘ সেই দিন বেশি দূরে নয়, সেই দিনের অপেক্ষা করতে থাকেন। এই মাস তো শেষ হয়ে গেলো। সামনের মাসে আলামত দেখবেন।সমানের মাসে বিদায়.. পরে  মাসের মধ্যে আমরা সরকারকে আমাদের চূড়ান্ত বার্তা দিতে পারবো।”

জাতীয় প্রেসক্লা্বের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে এই সভা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘এই সরকার ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে এখন উল্টা-পাল্টা বকছে। কি রকম দেখেন? বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে কেউ কথা বলছে না, অন্য জায়গায় যায় কেউ কথা বলে না।”

‘‘ দেশের মধ্যে কোনো লোকজন নাই, বিদেশে কোনো বন্ধু নাই, আমেরিকা নাই, অস্ট্রেলিয়া নাই, কানাডা নাই, জাপান নাই, ইউরোপীয়ানরা নাই… যারা উন্নত দেশ পশ্চিমা দেশ তারাও নাই। তাহলে থাকলো কি?

এই সরকারকে ‘চোরদের সরকার, ডাকাতের সরকার, লুটেরাদের সরকার’ হিসেবে অভিহিত করে এই অপকর্মের হিসাব একদিন জনগনের কাছে দিতে হবে বলে হুশিয়ারি দেন তিনি।

মান্না বলেন, ‘‘ ওবায়দুল কাদের বলেছেন না, বিএনপি যদি ক্ষমতায় যায় এক রাতের মধ্যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। মানে কি ভাই? নিজেরা নিজেরা পটল তুললেন, নিজেরা নিজেরা হার্টফেল করে মারা যাবেন… হায় হায় বিএনপি এসে গেছে তাতে হার্টফেল করবেন। ওবায়দুল কাদের সাহেব ব্যাখ্যা দেবেন কি বুঝাতে চেয়েছেন।”

‘‘ এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আছেন। তাদের ‍যত নেতা আছেন তারা বিভিন্ন জায়গা বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করবেন না। প্রতিশোধের রাজনীতি না করলে আপনারা(ওবায়দুল কাদের) ভয় পান কেনো? আসল কথা কি জানেন?পাপ যে করে তার মনে মধ্যে ভয় থাকে। ও যতই ধান্ধা করুক, যতই চাপা মারুক, সে জানে যে, আমি যে পাপ করেছি, অন্যায় করেছি, সবার উপরে আল্লাহ আছেন তিনি তো দেখেছেন। অতএব তার মধ্যে ভয় আছে, গ্রেফতারের ভয় আছে....।”

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী প্রমূখ বক্তব্য রাখেন।



শেয়ার করুন