১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:২১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বাংলাদেশে রাজনৈতিক সংহিসতায় জাতিসংঘের উদ্বেগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৩
বাংলাদেশে রাজনৈতিক সংহিসতায় জাতিসংঘের উদ্বেগ


বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে (২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ) সহিসংতা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেস। সব রাজনৈতিক দলসমূহকে সহিংসতা থেকে বিরত থাকার আহবান জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ এবং বেআইনী গ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

গত ৩০ অক্টোবর সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে সংস্থাটির মহাসচিবের  পক্ষে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি পড়ে শুনান মুখপাত্র স্টিফেন ডোজারিক। এ সময় ডোজারিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতায় অন্তত নয় জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হবার ঘটনায় জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। তিনি সব রাজনৈতিক দলসমূহকে সহিংসতা থেকে বিরত থাকার এবং  অতিরিক্ত বলপ্রয়োগ ও বেআইনী গ্রেফতার বন্ধের আহবান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারে সম্মান প্রদর্শনের বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন বলে উল্লেখ করেন এই মুখপাত্র।

ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডোজারিক বলেন, “সহিংসতার ঘটনায় আমরা অবশ্যই উদ্বিগ্ন, যেমনটা বিবৃতিতে বলেছি। আমরা এখনো মনে করি পরিস্থিতি শান্ত হওয়া উচিত এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সবাই যেনো তাদের অধিকার চর্চা এবং মতপ্রকাশের স্বাধীনতা পায়, সে অধিকারের বিষয়টিতে সম্মান  প্রদর্শন করতে হবে।”

শেয়ার করুন