০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০২:৫৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ভুমিকম্পে নেপালে ১২৮ মৃত্যু আহত শতাধিক বহু ক্ষয়ক্ষতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৩
ভুমিকম্পে নেপালে ১২৮ মৃত্যু  আহত শতাধিক বহু ক্ষয়ক্ষতি শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভুমিকম্পে ক্ষয়ক্ষতি ব্যাপক/ ছবি সংগৃহীত


নেপালে ভুমিকম্পে শতাধিক লোকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ৬ দশমিক ৪ মাত্রার ওই ভুমিকম্পে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। ভারত ভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি দিয়েছে এ সংবাদ।


ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য, দিল্লির স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। প্রতিষ্ঠানটি এক্স বার্তায় জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।


রাতের এ ভূমিকম্পে নেপালের হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির পার্বত্য জেলা পশ্চিম রুকুমের জেলা প্রশাসক হরি প্রসাদ পন্ত জানান, একক জেলা হিসেবে ভূমিকম্পে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে তার জেলায়।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে থাকা সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, পশ্চিম রুকুমের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। সরকারি বাহিনীর উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’


শেয়ার করুন