৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা পর্ষদ
কাজী জাফর উল্লাহ কো-চেয়ারম্যান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৩
কাজী জাফর উল্লাহ কো-চেয়ারম্যান


দ্বাদশ জাতীয় নির্বাচন সুশৃংখল ও সফলভাবে করার লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে কো চেয়ারম্যানের দ্বায়িত্ব দেয়া হয়েছে  দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে। আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় দলের সভাপতি শেখ হাসিনা এ ঘোষণা দেন।


রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে এ সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সভার শুরুতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে কমিটির কো-চেয়ারম্যান ঘোষণা করেন।


এর আগে গত ৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সেখানে কমিটির সভাপতি করা হয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সদস্য সচিব করা হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।

শেয়ার করুন