২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ০৯:৪২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


প্রবাসে থেকেও দেশে দরিদ্র পরিবারের পাশে জিডিএসএফ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-০২-২০২৪
প্রবাসে থেকেও দেশে দরিদ্র পরিবারের পাশে জিডিএসএফ


বাংলাদেশে ৮টি জেলায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়ন করছে কানাডার অন্টারিও প্রদেশে কিংসটন শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্রিন ডেলটা সাপোর্ট ফোরামের (জিডিএসএফ)। স্বাবলম্বীকরণ  প্রকল্পের মধ্যে মুদি বা চা-দোকান স্থাপন, গরু-বাছুর পালন, ভ্যানগাড়ি, রিকশা প্রদান প্রভৃতি ছিল উল্লেখযোগ্য।


সম্প্রতি কানাডার অন্টারিও প্রদেশে কিংসটন শহরে প্রবাসী বাংলাদেশিদের এই সংগঠন গ্রিন ডেলটা সাপোর্ট ফোরামের (জিডিএসএফ) কার্যনির্বাহী পর্ষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়ে গেলো। বৈরী আবহাওয়ার কারণে  নির্ধারিত সময়ের এক দিন পর গত ১৯ ফেব্রæয়ারি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রকল্পের  অগ্রগতি উপস্থাপিত হয়। গত অর্থবছরে ফোরামের অর্থায়নে প্রকল্পগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি উপস্থাপন করেন শাহরিয়ার জামান। এ সময় বাংলাদেশে ৮টি জেলায় দরিদ্র পরিবারে স্বাবলম্বীকরণ প্রকল্পে অর্থায়নের বিষয়ে উপস্থাপন করা হয়। অর্থায়ন করা প্রকল্পের আয়-ব্যয় ও পরিসংখ্যান চিত্র উপস্থাপন করেন ড. কাজী ফয়েজ আহমেদ।


সভাপতির বক্তব্যে কৃষিবিদ মাহফুজ কাদের ফোরামের কার্যক্রমে উন্নয়ন ও স¤প্রসারণের পেছনে সদস্যদের ত্যাগ ও সহায়তার কথা স্মরণ করেন। সভায় অংশ নেন ইঞ্জিনিয়ার কাজি ইসলাম, অধ্যাপক মো. জুলকারনাইন, ড. মো. আবু হানিফ মুরাদ, শাহরিয়ার খান, ক্যাপ্টেন মো. আলী, শামসুল কারিম, ডা. আব্দুল্লাহ আল বাকী, অধ্যাপক হাফিজ  রাহমান, কবির আহমেদ, হারুন রশিদ, ওয়াহিদা আলী, রুবিনা খান, নাসীব আদনান, ড. আনোয়ার, প্রমুখ। আলোচনা শেষে ২০২৪-২৫ সালের জন্য জিডিএসএফের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন ক্যাপ্টেন আসাদুজ্জামান, সহ-সভাপতি শাহরিয়ার খান, সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান, কোষাধ্যক্ষ মোদাশ্বের হোসেন মাসুদ, লিয়াজোঁ অফিসার রোজিনা ইসলাম জিমি, মেম্বার অ্যাট লারজ ড. কাজী ফয়েজ আহমেদ।


শেয়ার করুন