০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০১:১৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


‘প্রিয়তমা’ দেখলেন শাকিবের মার্কিন নায়িকা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৩
‘প্রিয়তমা’ দেখলেন শাকিবের মার্কিন নায়িকা


গত ৭ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সেখানকার বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি। ইতিমধ্যে সিনেমাটি দেখে ফেলেছেন শাকিবের মার্কিন নায়িকা কোর্টনি কফি। নিজের ভালো লাগার কথাও জানান নির্মাতা হিমেল আশরাফকে। বিষয়টি নিশ্চিত করেছেন এ নির্মাতা।

গত ৬ আগস্ট রোববার রাতে ফেসবুকে হিমেল আশরাফ লেখেন, ‘কাল হঠাৎ করেই মেসেজ এলো, আমি তোমাদের ফিল্মটা দেখেছি! ভাবলাম, খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিলো। আর লিখলো, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বললো, বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে আর খুবই অবাকও হলাম। যেই কারণে ওকে আমি ‘রাজকুমার’-এর জন্য সিলেক্ট করেছিলাম সেটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন শতভাগ।’ পোস্টের শেষে কোর্টনি কফিকে ধন্যবাদ জানান পরিচালক।

হিমেলের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’-এর নায়িকা এই কোর্টনি কফি। গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রের সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামের দুজন প্রবাসী বাংলাদেশি।

শেয়ার করুন