৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না : যুক্তরাষ্ট্র
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৪
র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না : যুক্তরাষ্ট্র ভেদান্তে প্যাটেল


বাংলাদেশে র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৬ মে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দফতরের উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত ১৫ মে মঙ্গলবার দুই দিনের সফরে বাংলাদেশে যান। মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে এ সফর প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চান, লুর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দফতর বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে বেশ আন্তরিক। তিনি আরো বলেছেন, এ নিয়ে হোয়াইট হাউস ও পররাষ্ট্র দফতর কাজ করছে।

এর জবাবে প্যাটেল বলেন, এসব দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। এই দাবিগুলো মিথ্যা। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো র‍্যাবের আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতে উৎসাহিত করা।

গত ১৪ মে মঙ্গলবার রাতে ডোনাল্ড লু ঢাকায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন। নৈশভোজ শেষে নিজ বাসভবনে সংবাদ ব্রিফিং করেন সালমান এফ রহমান। সেখানে সাংবাদিকেরা র‍্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানতে চাইলে সালমান এফ রহমান বলেছিলেন, র‍্যাবের নিষেধাজ্ঞার সঙ্গে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়টিও জানানো হয়েছে। তারা বলেছে, এ দুটি বিষয় আইন দফতরে রয়েছে।

ডোনাল্ড লু এর আগে ঢাকা সফরে জানিয়েছিলেন, র‍্যাবের উন্নতি হয়েছে। ফলে পররাষ্ট্র দফতর থেকে এ বিষয়ে সহযোগিতা করা হচ্ছে। র‍্যাবের উন্নতি হয়েছে, তা আইন দফতরকে জানিয়েছে পররাষ্ট্র দফতর।

শেয়ার করুন