২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৩:০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


এক দফার আন্দোলনে সরব ও জাতীয় ঐক্য চায় বিএনপি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২৪
এক দফার আন্দোলনে সরব ও জাতীয় ঐক্য চায় বিএনপি


আবারও ঐক্যবদ্ধ আন্দোলনে শরীক ও অন্যান্য দলের একাত্বতা চায় বিএনপি। এর মাধ্যমে এক দফা আন্দোলনেও ফিরছে বাংলাদেশের প্রধান বিরোধী দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সব ইসলামী দল এবং সংগঠনের প্রতি  জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি।


শুক্রবার দলটির মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঐক্যের আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘অবৈধ, ফ্যাসিষ্ট সরকারের পতনের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানানো হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুন্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যুনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি বিএনপি’র নেতৃত্বে ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।’

এর আগেও বিএনপি জাতীয় ঐক্য ও এক দফা আন্দোলন করে আসছিল বিএনপি। মাঝে কিছুদিনের জন্য এসব এড়িয়ে অণ্য কর্মসূচিতে যেতে চেয়েছিলেন দলটির নীতি নির্ধারকরা।

শেয়ার করুন