১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


ঢাকায় যুক্তরাষ্ট্রের কন্স্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
ঢাকায় যুক্তরাষ্ট্রের কন্স্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ


নিয়মিত কন্স্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। গত ১৩ আগস্ট মঙ্গলবার বিকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা জানায় মার্কিন দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের রুটিন কন্স্যুলার পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।

এতে বলা হয়, আপনার যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে অনুগ্রহ করে কন্স্যুলার বিভাগের নিয়মিত সব পরিষেবা পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন। একই সঙ্গে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের নেওয়ার জন্য তাদের ওয়েব ঠিকানায় আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া সেবাপ্রত্যাশীদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে দূতাবাসের ইমেইল ঠিকানায় মেইল করারও পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন