০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:৩৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


কমিউনিটি নেতা আব্দুল হাসিম হাসনুর মাতৃবিয়োগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৪
কমিউনিটি নেতা আব্দুল হাসিম হাসনুর মাতৃবিয়োগ বক্তব্য রাখছেন আব্দুল হাসিম হাসনু


নিউইয়র্ক প্রবাসী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলাস্থ রাজনপুর গ্রামের বাসিন্দা বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পার্কচেস্টার জামে মসজিদ ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার অন্যতম উপদেষ্টা আব্দুল হাসিম হাসনুর মা হাওয়া বিবি (৯২) গত ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টা ৫০ মিনিটের সময় নিউইয়র্কের আলবার্ট আইনস্টাইন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন ৩০ সেপ্টেম্বর বাদ মাগরিক পার্কচেস্টার মসজিদে জানাজ শেষে মরহুমের মরদেহ দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। নামাজে জানাজায় কমিউনিটির বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম হাওয়া বেগম মৃত্যুকালে চারপুত্র, দুই কন্যাসহ বিপু সংখ্যক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। মহান রাব্বুল আল আমীন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন। জানাজার পূর্বে তার পুত্র আব্দুল হামিস হাসনু তার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ সোসাইটি, জালালাবাদ এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

শেয়ার করুন