০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:৩১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


রুহুল-জাহিদ প্যানেলের সংবাদ সম্মেলন
বাংলাদেশ কমপ্লেক্সের রূপরেখা নির্বাচনী ইস্তেহার ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৪
বাংলাদেশ কমপ্লেক্সের রূপরেখা নির্বাচনী ইস্তেহার ঘোষণা বক্তব্য রাখছেন জাহিদ মিন্টু


প্রবাসের মাদার সংগঠন হিসাবে হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর। আর মাত্র ৪ দিন বাকি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুটো প্যানেল তাদের নির্বাচনী সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এদিকে গত ২২ অক্টোবর দুপুরে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রুহুল-জাহিদ প্যানেলের পক্ষ থেকে। সেই সাংবদ সম্মেলনে বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠার রূপ রেখা এবং নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন রুহুল-জাহিদ প্যানেলের পক্ষ থেকে। সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু এই রূপরেথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা যদি প্রবাসী বাংলাদেশীদের ভোটে জয়লাভ করি, তাহলে বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে। আমরা যদি পরাজিতও হই তাহলেও এই প্রজেক্ট আমরা বাস্তবায়ন করবো যারা জয়ী হবেন তাদের সহযোগিতায়। তিনি বলেন, ইতিমধ্যেই আমরা ৫ মিলিয়ন ডলার বাজেট করেছি। আমাদের প্যানেল থেকে আমরা অর্থ দেবো, সোসাইটির ব্যাংক একাউন্টে অর্থ আছে, তা নিয়ে যাত্রা শুরু করবো। আবার অনেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা সোসাইটির সাবেক কর্মকর্তা এবং কম্যুনিটির বিশিষ্ট জনদের কাছে যাবো এবং সবার সহযোগিতায় এই প্রজেক্ট বাস্তবায়ন করবো। তিনি বলেন, বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সোসাইটির বর্তমান ভবন বিক্রি কোন প্রয়োজন নেই। বাংলাদেশ সোসাইটির সাধারণ সদস্যরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

এই প্যানেলের নির্বাচনী ইশতেহার হচ্ছে- প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ‘বাংলাদেশ কমপ্লেক্স’। আমরা শুধু একটি ভবন চাই না, চাই বাংলাদেশ কমপ্লেক্স। যেটা হবে প্রবাসী বাংলাদেশীদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। থাকবে অফিসসহ সার্বক্ষণিক হেল্প ডেক্স, পার্কিং লটসহ কয়েক শত আসনের অত্যাধুনিক অডিটোরিয়াম। ইতিমধ্যেই এই প্রজেক্ট বাস্তবায়নে রুহুল-জাহিদ পরিষদ তাদের কর্মকাণ্ড শুরু করেছেন।

২. অনলাইনে নতুন সদস্য গ্রহণ এবং সদস্য পদ নবায়ণের ব্যবস্থা করা।

৩. প্রবাসীদের দেশে ভোটাধিকার নিশ্চিত করা, কন্স্যুলেটের মাধ্যমে প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) প্রদান, নিউইয়র্ক -ঢাকা- নিউইয়র্ক রুটে বাংলাদেশ বিমান চালু, দেশে প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত, সম্পত্তি রক্ষা।

৪. প্রবাসী বাংলাদেশীদের ইমিগ্রেশন সমস্যা ও সামাজিক নিরাপত্তাসহ সব সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখা ও সচেতনতা তৈরিতে কাজ করা।

৫. নতুন প্রজন্মের জন্য খেলাধুলার ব্যবস্থা করা। নতুন প্রজন্মকে যদি খেলাধুলায় সম্পৃক্ত করা যায়, তাহলে তাদের মাদকের ছোবল থেকে রক্ষা করা যাবে।

৬. বাংলাদেশ সোসাইটির উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য, ইমিগ্রেশন, মাদক এবং মানষিক সমস্যা সক্রান্ত বিষয়াদি নিয়ে নিয়মিত সেমিনারের ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, জে মোল্লা সানি, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ টি মোল্লা, এম বাসেত রহমান, শাহাদাত হোসেন, জাহাঙ্গীর হাসাইন ও বদরুল হক আজাদ।

শেয়ার করুন