২৮ জুন ২০২৬, রবিবার, ০২:১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ফিরোজ আহমেদ কমিউনিটি বোর্ড ১২ এর মেম্বার নির্বাচিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
ফিরোজ আহমেদ কমিউনিটি বোর্ড ১২ এর মেম্বার নির্বাচিত ফিরোজ আহমেদ


সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট, ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ ব্রুকলিন কমিউনিটি বোর্ড ১২ এর বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর ২০২৫ -২০২৭ তিনি এই দায়িত্ব পালন করবেন। কমিউনিটি বোর্ড ১২ এর এলাকা হচ্ছে কেনসিংটন, বড়ো পার্ক, ওশান পার্কওয়ে, মিডউড।

এই এলাকাগুলির বাজেট, উন্নয়ন, পুলিসিং, ট্রান্সপোর্ট,পার্কসহ নানান বিষয়ে কমিউনিটি বোর্ড ১২ নিউ ইয়র্ক সিটি মেয়র, বোরো প্রেসিডেন্ট ও কাউন্সিল মেম্বার দের সাথে কাজ করেন।

ফিরোজ আহমেদ এর আগেও কম্যুনিটির বিভিন্ন সংগঠনের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন। তিনি সাবেক ২ বারের নির্বাচন কমিশনার বাংলাদেশ সোসাইটি ইনক, সাবেক মেম্বার সেক্রেটারি ফোবানা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সন্দ্বীপ সোসাইটি ইউএসএ, ফোবানা বর্তমান স্টিয়ারিং কমিটির ট্রেজারার, সদস্য নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবসহ আরো অনেক প্রতিষ্ঠানের সাথে নানান জনহিতকর কাজে অব্যাহতভাবে জড়িত আছেন।

শেয়ার করুন