২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৩:০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন হাসিনাপুত্র জয়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৫
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন হাসিনাপুত্র জয় শপথ নিচ্ছেন সজীব ওয়াজেদ জয়


যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়েছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনাপুত্র সাবেক আওয়ামী লীগ সরকারের তথ‍্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

নির্ভরযোগ‍্য সূত্রে জানা যায়, গত ১০ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্বের জন‍্য শপথ নেন ও পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন। সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্ট পাওয়ার আবেদনও করেছেন।

শপথ অনুষ্ঠানে মোট বিভিন্ন দেশের ২২ জন নাগরিক অংশ নেন। শপথ অনুষ্ঠানে তিনজন বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং তারাও শপথ নেন বলে জানা গেছে। এর মধ্যে একজন সজীব ওয়াজেদ জয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন। শপথে প্রথমে ইংরেজি ‘এ’ আদ‍্যক্ষরের দেশের পরেই ‘বি’ আদ‍্যক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয়। যে তিনজন বাংলাদেশি শপথ নিয়েছেন, তাদের মধ্যে সজীব ওয়াজেদ জয় দ্বিতীয় ছিলেন।

উল্লেখ‍্য, ২৪ এপ্রিল সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করেন, সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সঙ্গে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।

শেয়ার করুন