১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


কংগ্রেসওম্যান ম্যাকআইভারের বিরুদ্ধে হামলার অভিযোগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
কংগ্রেসওম্যান ম্যাকআইভারের বিরুদ্ধে হামলার অভিযোগ লামোনিকা ম্যাকআইভার


নিউ জার্সির ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য লামোনিকা ম্যাকআইভারের বিরুদ্ধে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে ফেডারেল কর্মকর্তাকে বাধা দেওয়া ও হামলার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস। অন্যদিকে, নিউয়ার্কের মেয়র রাস বারাকার বিরুদ্ধে দায়ের করা অনুপ্রবেশ মামলাটি ১৯ মে, সোমবার প্রত্যাহার করা হয়েছে।

ঘটনাটি ঘটে ডেলানি হল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে, যেখানে ম্যাকআইভার ও আরও দুই কংগ্রেস সদস্য পরিদর্শনে গেলে মেয়র বারাকাকে আটক করা হয়। এরপর সেখানকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ম্যাকআইভার একদল বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির মধ্যে ছিলেন। তাঁর কনুই একজন কর্মকর্তার গায়ে লাগে, তবে তা ইচ্ছাকৃত, না অনিচ্ছাকৃত, তা ভিডিওতে স্পষ্ট নয়।

কংগ্রেসওম্যান ম্যাকআইভার অভিযোগ অস্বীকার করে এটিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি কংগ্রেসের তদারকির অধিকারকে দমন করার চেষ্টা। তাঁর আইনজীবী এই মামলাকে “মারাত্মকভাবে অনুপযুক্ত” উল্লেখ করে বলেন, একটি নির্বাচিত প্রতিনিধি হিসেবে ডিটেনশন সেন্টারে তদারকি করা ম্যাকআইভারের সাংবিধানিক দায়িত্বের অন্তর্ভুক্ত। সাবেক ইউএস অ্যাটর্নি পল ফিশম্যান বলেন, আইস পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার বদলে তা উত্তপ্ত করে তোলে। এখন তারা দোষ চাপাচ্ছে কংগ্রেসওম্যানের উপর।

অন্যদিকে, মেয়র বারাকা মামলার প্রত্যাহারে সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি মানবিক অভিবাসন নীতির পক্ষে কাজ চালিয়ে যাবেন এবং কংগ্রেসওম্যান ম্যাকআইভারের পাশে থাকবেন।

শেয়ার করুন