১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বাচিক শিল্পী শরফুজ্জামান মুকুল আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৫
বাচিক শিল্পী শরফুজ্জামান মুকুল আর নেই শরফুজ্জামান মুকুল


বিশিষ্ট বাচিক শিল্পী, সংবাদ পাঠক, নাট্যজন এবং কমিউনিটি অত্যন্ত পরিচিত মুখ শরফুজ্জামান মুকুল আর নেই। তিনি ৩০ মে দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। মৃক্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, আত্মীয়স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। ড্রামা সার্কল-এর সভাপতি আবীর আলমগীর জানিয়েছেন, শরফুজ্জামান মুকুল দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন। লংআইল্যান্ড জুইস হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘদিন তার অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় এবং সম্ভাবনা না থাকায় গত ৩০ মে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

মরহুম শরফুজ্জামানের নামাজে জানাজা শনিবার অনুষ্ঠিত হয় এবং নামাজে জানাজা শেষে তাকে লংআইল্যান্ডের মুসলিম গোরস্থান ওয়াশিংটন মেমোরিয়ালে দাফন করা হয়। জানা গেছে, শরফুজ্জামান মুকুল ইয়েলো সোসাইটির সদস্য ছিলেন। তার লাশ দাফনের ব্যাপারে সহযোগিতা করেছে ইয়েলো সোসাইটি। শরফুজ্জামান মুকুলের মৃত্যুতে পুরো নাট্য কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন