০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২২
এরশাদের মৃত্যুবার্ষিকীতে  দোয়া


জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামী ১৫ জুলাই। এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ জুলাই শুক্রবার দুপুর ২টায় দোয়া মাহফিল এবং তবারক বিতরণের আয়োজন করেছেন জ্যাকসন হাইটস এলাকাবাসী। জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাথে থাকছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি।

তবারক বিতরণ হবে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে। দোয়া এবং তবারক বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ এ বার ভুইয়া, সদস্য সচিব আসেফ বারী টুটুল।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন ওয়াসীম খন্দকার, সমন্বয়কারী হিসাবে রয়েছেন সাবেক এমপি সহিদুর রহমান, সৈয়দ শওকত আলী, জসীম চৌধুরী, হাজী আব্দুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, যুগ্ম আহবায়ক জাফর মিতা, তোফায়েল চৌধুরী, মাহবুবুর রহমান অনিক, ওসমান চৌধুরী, সাব্বির লস্কর, মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল কাদের লিপু, শাহজাহান সাজু ও শক্তি দাস গুপ্ত।


শেয়ার করুন