২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৫০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


টুটুলের কণ্ঠে ইশতিয়াক রুপুর গান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
টুটুলের কণ্ঠে ইশতিয়াক রুপুর গান গায়ক এস আই টুটুল নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী গীতিকার ইশতিয়াক রুপু রচিত গানে নিজে সুরারোপ করে শিল্পী রিজিয়া পারভিনের সহায়তায় মেলার মূল মঞ্চ থেকে গানটি পরিবেশন করেন/ছবি সংগৃহীত


নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটের ৩৭ অ্যাভিনিউয়ের ৭৭ স্ট্রিটে গত ১৭ জুলাই অনুষ্ঠিত জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক মেলায় বাংলাদেশের সেরা গায়ক এস আই টুটুল নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী গীতিকার ইশতিয়াক রুপু রচিত গানে নিজে সুরারোপ করে শিল্পী রিজিয়া পারভিনের সহায়তায় মেলার মূল মঞ্চ থেকে আবেগ ও ভালোবাসাসহ যতœ করে গানটি পরিবেশন করেন।

জেবিবিএ আয়োজিত এবারের সার্থক মেলায় দর্শক ও বৈচিত্র্যপূর্ণ খাবার দাবারসহ মনোরম পোশাক নিয়ে স্টলের সংখ্যা ছিলো রেকর্ড পরিমাণ। প্রিয় নিউইয়র্ক ও বাংলাদেশি অভিবাসীদের সাংস্কৃতিক কর্মকাÐের অন্যতম বিনোদন সামারজুড়ে আয়োজিক মেলা নিয়ে লেখা গানটিতে সুরারোপ করে হাজার হাজার দর্শকদের সম্মুখে গাইতে পেরে খুশি ও আনন্দিত বলে শিল্পী জানান।

গীতিকার ইশতিয়াক রুপু অন্য একটি অনুষ্ঠানে ছিলেন বলে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকতে পারেননি। তবে উনার প্রিয় শিল্পী এস আই টুটুল এর পূর্বে ২০১৬ সালে ইশতিয়াক রুপুর লেখা আরেকটি জনপ্রিয় গানে কণ্ঠ দেন। গানটি এবারের মেলায় শিল্পী এস আই টুটুল গেয়েছেন বলে উনাকে ধন্যবাদ জানান। পাশাপাশি মেলা কর্তৃপক্ষকে জানান কৃতজ্ঞতা।


শেয়ার করুন