২৮ জুন ২০২৬, রবিবার, ১১:১৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


যুক্তরাষ্ট্রে ৫০ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় বুস্টার ডোজ নেয়ার পরামর্শ
দেশ বিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
যুক্তরাষ্ট্রে ৫০ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় বুস্টার ডোজ নেয়ার পরামর্শ বুস্টার দেয়ার প্রতীকী ছবি


যুক্তরাষ্ট্রে করোনা প্রতিরোধে ৫০ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ও সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। প্রথম বুস্টার ডোজ নেয়ার অন্তত চার মাস পর এ ডোজ নিতে হবে। ৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়ে স্থানীয় সময় গত ২৯ মার্চ এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থা দুটি।

এফডিএ’র গবেষণা পরিচালক ডা. পিটার মার্কস এক বিবৃতিতে বলেন, গবেষণা ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে দেখা গেছে যে, ফাইজার-বায়োএনটেক বা মডার্নার দ্বিতীয় বুস্টার ডোজ নিলে করোনা মোকাবিলায় প্রত্যেকের প্রতিরোধ মতা বেড়ে যায়। ফলে উচ্চঝুঁকি কমে যায়। এফডিএ-র অনুমোদনের পর সিডিসি কয়েক ঘণ্টার মধ্যে এতে স্বার করে। 

এফডিএ কর্তৃপ বলছে, দ্বিতীয় বুস্টার ডোজ প্রতিরোধ মতা বাড়িয়ে দেয় তবে এটি নতুন উদ্বেগের সঙ্গে সম্পর্কিত নয়। সিডিসির পরিচালক ড. রচেল ওয়ালেনস্কি এক বিবৃতিতে বলেন, যাদের বয়স ৫০ কিংবা ৬৫ বছরের ঊর্ধ্বে এবং যারা উচ্চঝুঁকিতে রয়েছেন তাদের জন্য আরেকটি বুস্টার ডোজ খুব উপকারী।

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৬২ হাজার ৪৬১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটির বেশি মানুষ।

শেয়ার করুন