১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:৫৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২২
সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওইন্না ইলাইহে রাজেউন)।

এর আগে জাতীয় সংসদের এ উপনেতা গুরুতর অসুস্থ হয়ে সিএমএইচ হাসপাতালে আইসিসিইউতে ভর্তি হয়েছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। জানা গেছে গত তিন-চার দিন ধরে তার শারিরীক অবস্থা ভালো যাচ্ছিল না। তার অবস্থা স্ট্যাবল (স্থিতিশীল) না। 

১৯৩৫ সনের ৮ই মে জন্মগ্রহন করা এ প্রবীন রাজনীতিবিদ ফরিদপুর-২ আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিনি বন ও পরিবেশ মন্ত্রীর দ্বায়িত্বও পালন করেছেন। এক সময় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। ফরিদপুর জেলা আওয়ামী লীগ জানিয়েছে, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী অসুস্থ থাকায় দলের কেন্দ্রীয় নেতাদের পরামর্শে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়। শেষ পর্যন্ত চলে গেলেন তিনি না ফেরার দেশে। 


শেয়ার করুন