২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:২৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


লস এঞ্জেলেস প্রবাসী রিজওয়ানের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৩
লস এঞ্জেলেস প্রবাসী রিজওয়ানের মৃত্যু পরিবারের সাথে রিজওয়ান


লস এঞ্জেলেসের অত্যন্ত পরিচিত মুখ প্রবাসী বাংলাদেশি শেখ রায়হানের একমাত্র ছেলে শেখ রিজওয়ান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩১ বছর। শেখ রিজওয়ানের মৃত্যুতে লস এঞ্জেলেসে বাংলাদেশী কম্যুনিটেতে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, গত ৭ জানুয়ারি শনিবার ভোর ৪টা ২০ মিনিটে শেখ রিজওয়ান শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত্যুকালে তিনি পিতা শেখ রায়হান, মাতা রায়হানা শেখ, স্ত্রী সামিরা, ৩ বছর বয়সী ছেলে জিওন এবং একমাত্র বোন ফারহানাকে রেখে যান। রিজওয়ানের পিতা শেখ রায়হান আশির দশকে আমেরিকায় আসেন। রিজওয়ানের জন্ম ও বেড়ে উঠা লস এঞ্জেলেসে।

আজ ১১ জানুয়ারি বুধবার আমেরিকান ইসলামিক ইনস্টিটিউট অব অ্যান্টিলোপ ভ্যালি মসজিদে জোহরের নামাজের পর রিজওয়ানের জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন