২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:২৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামানা খান কামাল
‘আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার’
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-০১-২০২৩
‘আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার’ স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামানা খান কামাল/ফাইল ছবি


রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার- জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামানা খান কামাল। তিনি সংসদে  ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘ইন্টারনেটে সামাজিত যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের (নজরদারী) মাধ্যমে দেশ ও সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে এনটিএমসিতে (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) ওপেন সোর্স ইন্টেলিজেন্স টেকনোলজির (ওএসআইএনটি) মতো আধুনিক প্রযুক্তি সংযোজিত হয়েছে। 

একই সঙ্গে একটি ইন্টিগ্রেটেড ল’ফুল ইন্টারসেপশন সিস্টেম (আইনসম্মতভাবে মুঠোফোন ও ইন্টারনেট মাধ্যমে যোগাযোগে আড়ি পাতার ব্যবস্থা) চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।’ 

তিনি বলেন, দেশী বিদেশী ষড়যন্ত্র প্রতিরোধ করে দেশের অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন,সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যহত রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে গোয়েন্দা সংস্থাগুলো ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশৃঙ্খল সৃষ্টির ষড়যন্ত্রে কোনো ব্যক্তি , দল বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে।  

আসাদুজ্জামান কামাল আরো বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে দৃঢ় অবস্থান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। 


শেয়ার করুন