২৮ জুন ২০২৬, রবিবার, ১১:১৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


নিউজার্সিতে ইউনাইটেড মৌলভীবাজার সোসাইটি
নিউজার্সি প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৩-২০২৩
নিউজার্সিতে ইউনাইটেড মৌলভীবাজার সোসাইটি


যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাসরত মৌলভীবাজারবাসীদের উদ্যোগে মৌলভীবাজার ইউনাইটেড সোসাইটি অব নিউজার্সি নামে একটি নতুন সংগঠন সম্প্রতি গঠিত  হয়েছে। দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন প্রজন্মের মাঝে দেশাত্মবোধ ও মানবিকতার বিকাশ সাধনের ব্রত নিয়ে যাত্রা শুরু করেছে নতুন এই অরাজনৈতিক সংগঠন।

পেটারসন সিটির লেক্সিংটন অ্যাভিনিউয়ের একটি হলে গত ৫ মার্চ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে। প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে কেক কেটে সংগঠনটির নাম ঘোষণা করেন বীর মুক্তিযোদ্বা ছামসুল আলম খান। বিশিষ্ট সংগঠক জিএম চৌধুরী সুলেমান ও আমিনুল ইসলামের  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ শফায়ত আলী, আবুল মনাফ খান আশিদ, মোহাম্মদ নুরুন নবী, সাংবাদিক আকমল হোসেন শুভ, জিল্লুর রহমান খান, আব্দুল মুকিত, আব্দুল মালিক, আবু ইমরান চৌধুরী, সুহেল আহমদ, আব্দুল শহিদ, শেখ সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে গোলাম ইস্পাহানি চৌধুরী মাসুমকে আহ্বায়ক, অ্যাডভোকেট তারেক আহমেদ চৌধুরীকে যুগ্ম-আহ্বায়ক ও  মোহাম্মদ শামীম উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সৈয়দ নুরুল হাসান, শেখ ফখরুল ইসলাম তালুকদার, আবু সুফিয়ান, লুৎফুর রহমান খান, আব্দুল মুক্তাদির খসরু, রুহেল আহমদ, মোহাম্মদ শামীম ভূইয়া এবং মোহাম্মদ আলম।

শেয়ার করুন