২৮ জুন ২০২৬, রবিবার, ১০:১৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ শামসুজ্জামানের মুক্তি দাবি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৩
নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ শামসুজ্জামানের মুক্তি দাবি সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারে প্রতিবাদ সমাবেশ


ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের নামে মামলা নিঃশর্ত প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে সমাবেশ হয়েছে। ১ এপ্রিল দক্ষিণ এশীয়দের টাইম স্কয়ার নামে পরিচিত ডাইভারসিটি প্লাজায় লেখক, সাংবাদিক ও সুধী সমাজ আয়োজিত সমাবেশ থেকে বাংলাদেশে মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, একটি সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক গ্রেফতার এবং সম্পাদকের নামে হয়রানিমূলক মামলা করার মধ্য দিয়ে মুক্তবিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে মুহূর্তে তিলে তিলে বাংলাদেশের অগ্রযাত্রার কথা বিশ্বের মানুষ জানতে শুরু করেছে, ঠিক সে মুহূর্তে এমন আত্মঘাতী কাজ দেশের জন্য অকল্যাণ বয়ে আনবে। তারা আরো বলেছেন, এ কাজে সরকারকে যারা ইন্ধন দিয়েছে, যারা মদদ দিচ্ছে, তারাও সমানভাবে আজ মুক্তবিশ্বের কাছে দায়ী।

সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা দিয়েছেন প্রগ্রেসিভ ফোরামের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতার উল ইসলাম, সংগঠক জামান তপন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, নাগরিক সংগঠক ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান, সাংবাদিক আকবর হায়দার কিরণ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম,  আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল হক, সাংবাদিক আবিদ রহমান, লেখক সাংবাদিক রহমান মাহবুব, লেখক সাংবাদিক মনিজা রহমান, লেখক সাংবাদিক রওশন হক, কবি জেবুন্নেছা জোৎস্না, লেখক সাংবাদিক আফরোজা ইসলাম, কলামিস্ট এবং নাগরিক সংগঠক মফিজুল হুসেইন নিজাম, প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের লেখক মাহমুদুল চৌধুরী, সাংবাদিক রুদ্র মাসুদ, নাগরিক সংগঠক ফকু চৌধুরী প্রমুখ।

হাতে লেখা পোস্টারসহ লেখক সাংবাদিক এবং প্রবাসী সুধীসমাজ সমাবেশে যোগ দেন। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো, শামসুজ্জামানের মুক্তি চাই, মতিউর রহমানের নামে মামলা প্রত্যাহার করো, মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করো- এসব স্লোগান লেখা পোস্টার ও প্ল্যাকার্ড বহন করেন সমাবেশকারীরা। 

এর আগের দিন প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট লেখক সাংবাদিকদের পক্ষ থেকে হোয়াইট হাউসের উত্তর সীমানায় নিত্য চলমান নাগরিক আন্দোলনকারীদের মধ্যে শামসুজ্জামানের মুক্তি চেয়ে লিফলেট বিতরণ করা হয়। সাংবাদিক সুবীর কাশ্মীর পেরেরার নেতৃত্বে ৩১ মার্চ শুক্রবার দুপুরে এ বিদেশিদের সঙ্গে নিয়ে এ লিফলেট বিতরণ করা হয়। হোয়াইট হাউসের উত্তর লনে অবস্থানরত আন্দোলনকারী ফিলিপসের সহকারীরা শামসুজ্জামানের মুক্তি না হওয়া পর্যন্ত এবং সম্পাদক মতিউর রহমানের নামে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত তাদের কাছে নিয়মিত প্রতিবাদী পোস্টার সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন