২৮ জুন ২০২৬, রবিবার, ০২:৩২:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৩
বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বক্তব্য রাখছেন জয়নাল আবেদীন ফারুক


বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা গত ১৭ এপ্রিল সোমবার নিউইয়র্কে ব্রুকলীনের রাঁধুনী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মেদ সালেহ রুমেল ও মোজাম্মেল হোসেন সোহাগের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবদিন ফারুক।

গেস্ট অব অনার ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, নোয়াখালী কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, আল হারুন সিআইপি, বিএনপি নেতা আহছান উল্লাহ বাচ্ছু, সালেহ আহম্মেদ মানিক, নাজমুল হোসেন, মোরছালিন হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবদিন ফারুক বাংলাদেশের দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থার বিবরণ তুলে ধরে বলেন, বর্তমান সরকার কেয়ারটেকার সরকার পুনর্বহালে বাধ্য হবে। বিএনপি একমাত্র কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বচনে যাবে। তিনি বলেন, জেল-জুলুম, হামলা-মামলা-নির্যাতন করে কোনো স্বৈরাচারই অতীতে টিকতে পারেনি। এ সরকারও পারবে না। বিএনপি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, জেল-জুলুম নির্যাতন বন্ধের আহ্বান জানান তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি এ যুক্তরাষ্ট্রেও অব্যাহত রাখতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থেই এ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে হবে।

সভাপতি নাঈম টুটুল অনুষ্ঠান সফল এবং স্বার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের একমাত্র টার্গেট হচ্ছে দেশ রক্ষা করা, দল রক্ষা করা, বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেয়া। আর এই কাজ করতে হলে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারি শেখ হাসিনার পতন ঘটাতে হবে।

শেয়ার করুন