১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


দেবীদ্বারবাসীর ব্যতিক্রমী ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৪-২০২২
দেবীদ্বারবাসীর ব্যতিক্রমী ইফতার দেবীদ্বারবাসী ইফতারে অতিথি ও নেতৃবৃন্দ


প্রবাসের পরিচিত মুখ এবং দেবীদ্বার কলেজের সাবেক ভিপি মোহাম্মদ জহিরুল ইসলাম মোল্লার নেতৃত্বে প্রতিবছরই দেবীদ্বারবাসীকে নিয়ে ইফতারের আয়োজন করে থাকেন। গত দুই বছর করোনা মহামারির কারণে তা করা সম্ভব হয়নি। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আবারো প্রিয় এলাকার মানুষজনকে নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেন। তবে অন্যান্য বছরের মত এবার আয়োজন বৃহত ছিলো না, ছিলো সীমিত আয়োজন। গত ২৪ এপ্রিল ইফতার মাহফিলটি জ্যামাকাইর চাংপাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ জহিরুল ইসলাম মোল্লা পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসান মুন্সি। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, ড. মাইনউদ্দিন, ইঞ্জিনিয়ার শরিফ, আব্দুল্লাহ আল মামুন, মিয়া মোহাম্মদ দুলাল, মোহাম্মদ জসীম উদ্দিন সরকার, কালাম, জসিম উদ্দিন, মোহাম্মদ দুলাল, আলমগীর, বিল্লাল, জুয়েল, বাদল, কাজল, সুলতান, হাসান, পনির, রাসেল, ফরহাদ দস্তগীর, আলমসহ আরো অনেকে।


শেয়ার করুন