২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:৩১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


গুরুত্বহীন ম্যাচে বাংলাদেশের সম্মান রক্ষার মিশন
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২৩
গুরুত্বহীন ম্যাচে বাংলাদেশের সম্মান রক্ষার মিশন প্রাকটিসে বাংলাদেশ দল/ছবি সংগৃহীত


শ্রীলংকার কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে আজ এশিয়া কাপ ২০২৩ গ্রুপ অফ ফোরের শেষ খেলায় আজ বাংলাদেশ ভারতের মুখোমুখি  হবে। ভারত ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। পাকিস্তান এবং শ্রীলংকার সাথে পর পর দুই ম্যাচ হেরে বাংলাদেশ ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। নিয়ম রক্ষার আজকের ম্যাচটি তাই নিতান্তই বাংলাদেশের সম্মান রক্ষার লড়াই। হিসেব বলছে আজ ওদের কয়েকজন মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বিকল্প খেলোয়াড়দের পরখ করবে। হয়তো  বিশ্রাম নিবে রোহিত ,বিরাট ,রাহুল ,বুমরাহ। খেলতে পারে তিলক ভার্মা ,স্রেস আয়ার , সূর্য কুমার যাদব ,প্রাশিদ কৃষ্ণা। বাংলাদেশ দলীয় থাকবে না মুশফিকুর রাহিম। এমনিতেই বাংলাদেশ তরুণ ,নবীনদের প্রাধান্য দেয়ার বার্থ কৌশল নিয়ে আশাহত। আজ প্রান্তিক খেলোয়াড়দের সামনে শেষ সুযোগ শক্তিশালী প্রতিদ্বন্দীর বিরুদ্ধে নিজেদের সেরা দিয়ে নিজেদের প্রমান করার।

 স্বাভাবিক অবস্থায় বাংলাদেশ ভারত ম্যাচ সাম্প্রতিক অতীতে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে। পরিবর্তিত পরিস্থিতিতে এমন কিছু হবার সম্ভাবনা আজ সীমিত। তবুও আজ লিটন , তৌহিদ হৃদয় ,মেহেদী মিরাজ ,আফিফদের সামনে আরো একটি সুযোগ। আজ সুযোগ আনামুল বিজয়কে আবারো দেখা নেয়া।  আজকের খেলায় অবশ্যই তরুণ তানজিদ তামিমকেও সুযোগ দেয়া যেতে পারে। মুস্তাফিজকেও আজ আবার সুযোগ দেয়া উচিত।

শেষ খেলার পর তরুণ দলটিকে কলম্বোতে রেখে অধিনায়ক সাকিব আল হাসান ব্যাক্তিগত কাজে দেশে এসেছিলো।  দেখলাম প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছে। কিছু গুজব শাখা প্রশাখা মেলছে। সাধারণের ধারণা কঠিন সময়ে সাকিব দলের সাথে থাকা ভালো ছিল। তরুণ খেলোয়াড়রা তার সান্নিধ্যে উপকৃত হত। দেখলাম সাকিবের সাংবাদিকদের সাথে কথা বলা. ইদানিং সাংবাদিকরা যেমন কিছ কিছু অপ্রাসঙ্গিক প্রশ্ন বার বার করছে ,তেমনি সাকিব নিয়েও নিজের ভারসাম্য হারিয়ে আক্রমণাত্মক আচরণ করছে। অধিনায়কত্বে কিছু ভুল ভ্রান্তি ছাড়াও নিজেও কিন্তু বল বাট হাতে উপমধর্মী কিছু করে নি সাকিব।  জাতীয় দলের অধিনায়ক হিসাবে আরো সংযমী হওয়া সমীচীন বলে মনে করি। এমন কিছু করা বা বলা উচিত না যা বিতর্ক জন্ম দেয়।  সাধারণ মানুষের কাছে কিন্তু বাংলাদেশের দলনায়কের একটা বিশাল ভাবমূর্তি আছে। এশিয়া কাপে প্রত্যাশা পূরণ না হলেও বিশ্বকাপ মিশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।  দলের ব্যার্থতার দায় ভার অধিনায়কের উপরও বর্তায় ,বিশেষত যখন নিজেও নামের প্রতি সুবিচার করতে পারছে না। 

যাক সেই সব প্রসঙ্গ , প্রতিপক্ষ যত শক্তিশালী হক বাংলাদেশকে আজ নিজেদের সেরাটুকু নিবেদন করে লড়াই করতে হবে। আশা করি ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। বিনা লড়াইয়ে যেন বাংলাদেশ আত্মসমর্পণ না করে।  


শেয়ার করুন