২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:৩৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


সীমান্তের কাঁটা তার সরাতে সুপ্রীম কোর্টে আবেদন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৪
সীমান্তের কাঁটা তার সরাতে সুপ্রীম কোর্টে আবেদন সীমান্তে কাঁটা তারের বেড়া


মার্কিন-মেক্সিকো সীমান্তে টেক্সাস স্টেট কর্তৃক স্থাপিত রেজারের তার বর্ডার পেট্রোলকে সরানোর অনুমতি দিতে বাইডেন প্রশাসন সুপ্রীম কোর্টে আবেদন করেছে। গত ২ জানুয়ারি মঙ্গলবার সুপ্রীম কোর্টকে বেআইনি সীমান্ত ক্রসিং প্রতিরোধে স্টেটের বিতর্কিত প্রচেষ্টার অংশ হিসাবে মার্কিন-মেক্সিকো সীমান্তে টেক্সাস স্টেট কর্তৃক ইনস্টল করা কাঁটা তার সরানোর অনুমতি দেওয়ার জন্য সুপ্রীম কোর্টকে বলেছে।

ইউএস সলিসিটর জেনারেল এলিজাবেথ প্রিলোগার আদালতে তার আবেদনে বলেছেন, টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট, টেক্সাসের ঈগল পাসে রিও গ্র্যান্ডে নদীর কাছে রেজারের তার স্থাপন করে। যা অবৈধ এবং এর এখতিয়ার রয়েছে শুধু মাত্র ফেডারেল সরকারের। ফেডারেল কাজে টেক্সাসের বাধা দেয়ার কোন সুযোগ নেই। বাইডেন প্রশাসন বলেছে তারগুলো এজেন্টদের সীমান্তে আগত অভিবাসীদের কাছে পৌঁছাতে বাধা দেয়, যারা ইতিমধ্যে সীমান্ত অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

যখন বর্ডার পেট্রোল এজেন্টরা রেজারের কিছু তার কেটে ফেলে, তখন টেক্সাস মামলা করে এবং দাবি করা হয় তারা স্টেটের সম্পত্তির ক্ষতি করেছে। গত বছর একজন ফেডারেল বিচারক ফেডারেল সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকার করেছিলেন, কিন্তু নিউ অরলিন্স-ভিত্তিক ফিফ্থ ইউএস সার্কিট কোর্ট অফ আপিল গত মাসে টেক্সাসের পক্ষে রায় দিয়েছে। রায়ে বিচারক বলেছে, এজেন্টরা কোনও মেডিকেল জরুরি অবস্থা না থাকলে কাঁটা তার সরাতে পারবে না।

শেয়ার করুন