১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:১৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৪
বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক


বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ। বিচার ব্যবস্থা ব্যবহার করে মানবাধিকার আইনজীবী, সাংবাদিক ও সুশীলসমাজের প্রতিনিধিদের হয়রানি করা নিয়ে ক্রমাগত উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘ। গত ৪ মার্চ সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম সভায় বৈশ্বিক মানবাধিকার চিত্রের হালনাগাদ তুলে ধরার সময় বাংলাদেশ প্রসঙ্গে এমন মন্তব্য করেন সংস্থাটির মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক।

ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে হাজার হাজার বিরোধীদলের নেতা ও কর্মী আটক রয়েছেন এবং গত অক্টোবর থেকে আটক অবস্থায় বেশ কিছু মৃত্যুর খবর পাওয়া গেছে, তাতে আমি উদ্বিগ্ন। আমি যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাই। সেই সঙ্গে আটক বিরোধীদলের নেতাকর্মীদের মুক্তির লক্ষ্যে এসব মামলার দ্রুত পর্যালোচনার আহ্বান জানাই। এছাড়া রাজনৈতিক বিরোধ মিটিয়ে রাজনৈতিক সংলাপের প্রতি উৎসাহিত করি।

তিনি বলেন, বাংলাদেশে বিচারব্যবস্থা ব্যবহার করে মানবাধিকার আইনজীবী, সাংবাদিক ও সুশীলসমাজের প্রতিনিধিদের হয়রানির অভিযোগে আমি উদ্বেগ জানিয়ে আসছি। এছাড়া আন্তর্জাতিক মানদ- বজায় রেখে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগগুলোকে তদন্তের জন্য সরকারকে উৎসাহিত করি।

জাতিসংঘ মানবাধিকার প্রধানের এমন বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, জাতিসংঘ মানবাধিকার প্রধানের কার্যালয়ের অভিযোগগুলোর তথ্য আমরা দিয়ে রেখেছি। বিশেষ করে যে সংখ্যাগুলো জাতিসংঘ থেকে বলা হয়েছে। অন্যায়ভাবে বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি না করা নিয়ে তথ্যও তাকে দেওয়া হয়েছে।

আবারও জাতিসংঘে যোগাযোগ করা হবে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে দেখা গিয়েছে যে, অনেকে জামিনে মুক্ত হচ্ছেন। আর জাতিসংঘের সঙ্গে এটি আমাদের চলমান প্রক্রিয়া। জাতিসংঘের সঙ্গে আমরা যোগাযোগে থাকবো, যাতে ঢালাওভাবে অপবাদ দেওয়ার আগে যাতে তথ্য যাচাই করে নেয়। একেক দেশের মানবাধিকার পরিস্থিতি একেক রকম, সবগুলো এক করে দেখা ভালোভাবে দেখছে না বাংলাদেশ।

শেয়ার করুন