২৮ জুন ২০২৬, রবিবার, ৬:৪৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


মানবিক রাজনীতিতে আপস করলে বাংলাদেশ টিকবে না
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০২-২০২৪
মানবিক রাজনীতিতে আপস করলে বাংলাদেশ টিকবে না বক্তব্য রাখছেন মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আলী সিকদার


ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলী সিকদার বলেছেন, ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলাভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গণ্যের যে দাবি তিনি তুলে ধরেছিলেন তার মাধ্যমে পরবর্তীতে বাঙালি জাতির জাতিসত্তার লড়াই শুরু হয়। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কর্তৃক পল্টন টাওয়ারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গত ২৫ ফেব্রুয়ারি রোববার বিকেলে নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ আরোমা দত্ত, ড. নিমচন্দ্র ভৌমিক, ভিক্ষু সুনন্দপ্রিয়, রঞ্জন কর্মকার, মনীন্দ্র কুমার নাথ প্রমুখ। 

মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলী সিকদার আরো বলেন, ৪৮ থেকে মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তীতে, ৭২-র সংবিধান গৃহীত হওয়া পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তাকে চ্যালেঞ্জ করে কোন রাজনীতি বাংলাদেশে করা যাবে না। অসাম্প্রদায়িক মানবিক রাজনীতির ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটছে, গোঁজামিল চলছে তার উল্লেখ করে জেনারেল সিকদার বলেন, সে জায়গায় কোন আপস করলে বাংলাদেশ আর থাকবে না। 

সাংসদ আরোমা দত্ত মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীতাকারীদের বিরুদ্ধে স্বোচ্চার থাকার উপর জোর গুরুত্ব আরোপ করেন। 

আলোচনা অনুষ্ঠানের পূর্বে চলচ্চিত্রকার তানভির মোকাম্মেল পরিচালিত ’তিতাস পাড়ের মানুষটি’ প্রদর্শিত হয়।

শেয়ার করুন