১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৪:৪৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ফের হাসপাতালে খালেদা জিয়া
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২৪
ফের হাসপাতালে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া/ফাইল ছবি


স্বাস্থ্য পরীক্ষার জন্য জরুরী ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়েছে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে। শনিবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। এরআগে রাত আড়াইটায় দিকে গুলশানের বাসা থেকে হাসাপাতালের উদ্দেশে রওনা দেন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য দেন।  


সর্বশেষ গত ১৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। ওই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। ভর্তির একদিন পরেই ১৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।


পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব একটা ভাল নয়। উল্লেখ্য, বিএনপির এ নেত্রীকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করার দাবী তার ফ্যামেলীর পক্ষ থেকে দীর্ঘদিনের।

শেয়ার করুন