২৮ জুন ২০২৬, রবিবার, ৬:৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


৩০ রোজা পূর্ণ, ঈদ বৃহস্পতিবার বাংলাদেশে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৪
৩০ রোজা পূর্ণ, ঈদ বৃহস্পতিবার বাংলাদেশে


বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৫ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার ১১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ।
মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর রোজা ৩০ দিন পূর্ন হবে। এদিন সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি  বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৈঠক শেষে ফরিদুল হক খান বলেন, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

তবে আমেরিকায়  আগেই সিদ্ধান্ত হয়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার পালিত হবে ঈদ উল ফিতর।

শেয়ার করুন