২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:২৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


বৃটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০৪-২০২৪
বৃটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক


ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক অনুষ্টিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে অনুষ্টিত হয় ওই বৈঠক রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসায়।


এ সময় বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।  


জানা গেছে, হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয় উঠে এসেছে। পরে সারাহ কুক ও বিএনপি নেতাদের একটি ছবি দিয়ে ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। এতে বলা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সারাহ কুক।  জানা গেছে বৈঠকে নির্বাচনের পূর্বাপর ঘটনা প্রবাহ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।  

শেয়ার করুন