১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:২৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বাইডেন-ব্লিঙ্কেনসহ ৯৬৩ মার্কিনির ওপর রাশিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
বাইডেন-ব্লিঙ্কেনসহ ৯৬৩ মার্কিনির ওপর রাশিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা বাইডেন ও ব্লিঙ্কেন


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ ৯৬৩ আমেরিকানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে রাশিয়া। গত ২১ মে শনিবার ৯৬৩ জনের তালিকা প্রকাশ করেছে রাশিয়া। এর ফলে এই তালিকায় থাকা ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

রাশিয়া বলেছে, পূর্বঘোষিত পদপে অনুসারে রাষ্ট্রপতি জো বাইডেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক পদেেপর বিরুদ্ধে প্রতিশোধ নেয়া অব্যাহত রাখবে। পৃথকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই তালিকায় আরো ২৬ কানাডিয়ানের নাম যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির প্রতিরা প্রধান, প্রতিরা শিল্পের নির্বাহী এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো। এই তালিকায় গত মাসে কানাডিয়ান সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পাওয়া জোসেলিন পল, এরিক কেনি, অ্যাঙ্গাস টপশি এবং লকহিড মার্টিন কানাডা এবং রেথিয়ন কানাডা সহ কোম্পানির নির্বাহীরা অন্তর্ভুক্ত আছেন।

রাশিয়া নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইতিমধ্যে জাস্টিন ট্রুডো, অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং আরও কয়েকশ কানাডিয়ানকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। প্রথমবারের মতো নিষিদ্ধ আমেরিকানদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করে মন্ত্রণালয় বলেছে, আমরা ওয়াশিংটনের নেয়া বৈরী পদেেপর প্রতিক্রিয়া তাদের দিকেই ফিরিয়ে দেয়ার ব্যাপারে জোর দিচ্ছি। তাদের বিরুদ্ধে যথাযথ প্রতিশোধ নেয়া অব্যাহত থাকবে।

শেয়ার করুন