২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:৩১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


সেতুর নামকরন নিয়ে প্রজ্ঞাপন জারি
‘পদ্মা সেতু’ নাম চুড়ান্ত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২২
‘পদ্মা সেতু’ নাম চুড়ান্ত


পদ্মা সেতু খুলে দেয়ার দিনক্ষন চুড়ান্ত। আগামী ২৫ জুন সর্বসাধারনের চলাচলের জন্য খুলে দেয়া হবে বাংলাদেশের সবচে দীর্ঘতম এ সেতু। ইতিমধ্যে এ দিনক্ষন চুড়ান্ত। পাশাপাশি এ সেতুর নামকরন নিয়ে বেশ কিছুদিন থেকেই চলে আসছে জল্পনা-কল্পনা। কিন্তু শেষ পর্যন্ত এটা পদ্মা সেতু নামেই থাকছে। তবে শেখ হাসিনা সেতু নামকরনের কথা উঠেছিল। প্রধানমন্ত্রী সেটা নাকচ করে দিয়েছেন। রোববার (২৯ মে) সেতুর নামকরন নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সেখানে সেতু বিভাগের উন্নয়ন অধিশাখার এক প্রজ্ঞাপনে পদ্মা নদীর উপর নির্মিত ওই সেতুর নামকরন ‘পদ্মা সেতু’ নাম চুড়ান্ত করন হয়েছে। 

এতে বলা হয়,সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বহুমুখী সেতু নির্মান প্রকল্প’র আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরন করলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

জানা গেছে, আগামী ২৫ জুন শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন। ইতিমধ্যে পদ্মা সেতু পারাপারে যানবাহনের টোলও নির্ধারিত হয়ে গেছে। 

উল্লেখ্য, পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। 


শেয়ার করুন